12:20 am, Tuesday, 12 May 2026

মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও সুস্থ আছেন রুনা লায়লা জানালেন নিজেই

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা-এর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবকে তিনি নিজেই ভিত্তিহীন বলে জানিয়েছেন।

বর্তমানে ভারতের দিল্লিতে একটি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে অবস্থান করছেন তিনি। এর মধ্যেই হঠাৎ করে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়।

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং বেঁচে আছেন। তিনি বলেন, তার মৃত্যু নিয়ে যে গুজব ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি ভক্তদের উদ্দেশে অনুরোধ করেন, কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করতে। এমন গুজব তার এবং পরিবারের জন্য কষ্টদায়ক বলেও উল্লেখ করেন তিনি।

রুনা লায়লা দীর্ঘ সংগীতজীবনে উপমহাদেশে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ১৯৬০-এর দশক থেকে শুরু করে পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং পরবর্তীতে বাংলা ও হিন্দি সংগীতেও নিজেকে প্রতিষ্ঠিত করেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × 1 =

About Author Information

Popular Post

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে চমক

মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও সুস্থ আছেন রুনা লায়লা জানালেন নিজেই

Update Time : ০৯:০০:৪৭ pm, Tuesday, ৫ মে ২০২৬