2:44 am, Sunday, 24 May 2026

স্থানীয় সরকার বিভাগের দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি

মীর শাহে আলম জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন দফতর-সংস্থায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত সংঘটিত বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ–এর মহাপরিচালককে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কমিটি আওয়ামী লীগ সরকারের সময়ের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলেও সংঘটিত অনিয়ম তদন্ত করবে।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন।

এ ছাড়া পিরোজপুর–এর একটি উন্নয়ন প্রকল্পে টেন্ডার হওয়ার পর কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি। এ কারণে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু পিরোজপুর নয়, দেশের বিভিন্ন জেলায় রাস্তা, সেতু ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব বিষয়ও তদন্তের আওতায় আনা হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two + twelve =

About Author Information

Popular Post

গাজা যুদ্ধকালীন ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ৫১টি দেশ

স্থানীয় সরকার বিভাগের দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি

Update Time : ০৬:২০:৪৪ pm, Saturday, ২৩ মে ২০২৬