7:05 pm, Saturday, 23 May 2026

গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচাকাটা থানা এলাকায় অভিনব কৌশলে খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় গ্যাস সিলিন্ডার কেটে উদ্ধার করা হয়েছে ৮ কেজি ভারতীয় গাঁজা। যার বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ জানায়, শনিবার (২৩ মে) সকালে মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বলদিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ এলাকায় একটি অটোরিকশা থামিয়ে মাদক কারবারি সুজন মিয়াকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা পাওয়া যায়। পরে তার গ্যাস সিলিন্ডার তল্লাশি করা হলে সেটির ভেতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।
আটক সুজন মিয়া কেদার ইউনিয়নের শোভার কুঠি এলাকার বাসিন্দা।

অপরদিকে, মাদারগঞ্জ ঘাটে নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত এলাকা আসা এক ব্যক্তিকে তল্লাশি করে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোন্নাফ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি বালারহাট এলাকার বাসিন্দা।

এবিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান,প্রতিনিয়ত মাদক কারবারিরা মাদক পরিবহন ও বিক্রিতে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। ফলে তাদের আটক করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপরেও পুলিশ মাদক নির্মূলে মাঠে কাজ করছে। নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান চারানো হচ্ছে। আটক দুজনের নামে মাদক আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

6 − six =

About Author Information

Popular Post

গাজা যুদ্ধকালীন ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ৫১টি দেশ

গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার

Update Time : ০৬:৪৫:৩৩ pm, Saturday, ২৩ মে ২০২৬