7:49 pm, Thursday, 4 June 2026

বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির মতবিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও ইউএনডিপির চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সুশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, উভয় পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে স্টেফান লিলার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইউএনডিপির দৃষ্টিতে জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াও আরও শক্তিশালী হয়েছে।

প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির উল্লেখ করে জানান, এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।

তিনি বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সার্বিক অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস স্পেশালিস্ট কীর্তিজাই পাহাড়ি এবং গভর্ন্যান্স বিভাগের প্রধান আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fourteen − four =

About Author Information

আগের দামেই ফিরল নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের দাম

বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির মতবিনিময়

Update Time : ০৪:৪৮:০৫ pm, Thursday, ৪ জুন ২০২৬