7:51 pm, Thursday, 4 June 2026

জনগণের আস্থা অর্জনে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিত করে জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, সংসদের মর্যাদা শুধু তার সাংবিধানিক ক্ষমতার ওপর নির্ভর করে না, বরং জনগণের আস্থা ও বিশ্বাসের ওপরও নির্ভরশীল। তিনি উল্লেখ করেন, সংসদ পরিচালিত হয় সংবিধান ও প্রাসঙ্গিক আইনগত কাঠামোর ভিত্তিতে। তাই সংসদ সদস্যদের কার্যপ্রণালি-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, কার্যপ্রণালি-বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং সংসদ সদস্যদের দায়িত্ব পালনের একটি কার্যকর হাতিয়ার। বিশেষ করে আইন প্রণয়ন, প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে এর যথাযথ জ্ঞান অপরিহার্য।

স্পিকারের ভাষ্য অনুযায়ী, সংসদের প্রধান তিনটি দায়িত্ব হলো আইন প্রণয়ন, সরকারের কার্যক্রম তদারকি এবং নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা। এসব দায়িত্ব বাস্তবায়নে সরকারি ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ সমানভাবে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সংসদীয় কার্যক্রম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন জরুরি।

বিরোধী দলের নেতা শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। তাই সুশাসন, অর্থনৈতিক সংস্কার এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই সংসদ পরিচালিত হওয়া উচিত।

দুই দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কর্মসূচির দ্বিতীয় পর্বে ময়মনসিংহ-৬ থেকে পার্বত্য বান্দরবান আসন পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সংসদীয় কার্যপ্রণালি, সংবিধান এবং সংসদের রীতি-নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শু/বা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty + 18 =

About Author Information

আগের দামেই ফিরল নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের দাম

জনগণের আস্থা অর্জনে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার

Update Time : ০৬:১৭:৩৬ pm, Thursday, ৪ জুন ২০২৬