7:50 pm, Thursday, 4 June 2026

দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবি সাবেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের প্রতিদ্বন্দ্বী ছিলেন যারা, তারাই এবার তার পুনর্বহালের দাবি তুলেছেন। নির্বাচনের সময়কার রাজনৈতিক বিভেদ ভুলে সাবেক প্রতিদ্বন্দ্বী পহেল চাকমা ও আবুল বাশার দাবি করেছেন, অভ্যন্তরীণ দলীয় কোন্দলের কারণে দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাতজন প্রার্থীর মধ্যে পহেল চাকমা ছিলেন ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এবং আবুল বাশার ছিলেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী।

সংবাদ সম্মেলনে পহেল চাকমা বলেন, দীপেন দেওয়ান রেকর্ডসংখ্যক ভোট পেয়ে পার্বত্যমন্ত্রী হয়েছিলেন। তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দীপেন দেওয়ানকে পুনরায় সম্মানের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ফিরিয়ে দেওয়া উচিত।

তিনি আরও বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি-এর ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছিল। কিন্তু সেই চুক্তির চেতনা উপেক্ষা করে একজন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে মন্ত্রণালয়কে বিতর্কের মুখে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে আবুল বাশার বলেন, দীপেন দেওয়ানের নেতৃত্বে রাঙামাটিতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছিল। তাই তাকে পুনরায় মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

আবুল বাশার বলেন, পাহাড়ি ও বাঙালি—সব সম্প্রদায়ের মধ্যে সুষম উন্নয়ন নিশ্চিত করতে দীপেন দেওয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। রাঙামাটিবাসী তাকে আবারও দায়িত্বে দেখতে চায়।

সংবাদ সম্মেলনে বক্তারা পার্বত্য অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবি জানান।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

19 + five =

About Author Information

আগের দামেই ফিরল নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের দাম

দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবি সাবেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের

Update Time : ০৫:২৭:৩১ pm, Thursday, ৪ জুন ২০২৬