7:49 pm, Thursday, 4 June 2026

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর দায় কর্তৃপক্ষের: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায় রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে হাসপাতালটির দায়িত্বে অবহেলার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়।

তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, হাসপাতালের ভবনটি একটি আধুনিক হাসপাতাল পরিচালনার জন্য পুরোপুরি উপযোগী নয়। বিশেষ করে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের একটি কক্ষে দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকায় এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় অক্সিজেনের ঘাটতি ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পেতে পারে বলে তদন্ত কমিটি মনে করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত সেবিকাদের মধ্যে চরম অবহেলা ও অসহযোগিতার প্রমাণ পাওয়া গেছে। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো কোনো চিকিৎসককে জানানো হয়নি এবং জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রায় ৯০০ বর্গফুটের একটি কক্ষে ১১ জন রোগী, নবজাতক এবং তাদের স্বজনসহ প্রায় ৫০ জন অবস্থান করছিলেন, যা কক্ষটির ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। এছাড়া সেখানে রোগীদের তত্ত্বাবধানে কোনো চিকিৎসক নিয়োজিত ছিলেন না এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেবিকাদের পর্যাপ্ত প্রশিক্ষণও ছিল না।

তিনি আরও জানান, আলো-বাতাস চলাচলের জন্য প্রয়োজনীয় ভেন্টিলেশন ব্যবস্থা ছিল না এবং অতিরিক্ত লোকজনের উপস্থিতিও নিয়ন্ত্রণ করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল পরিচালনার মৌলিক শর্তগুলো যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে।

তবে হাসপাতালে বর্তমানে অনেক রোগী ভর্তি থাকায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করা হবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আইন অনুযায়ী দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে এবং আগামী রোববারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 + 2 =

About Author Information

আগের দামেই ফিরল নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের দাম

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর দায় কর্তৃপক্ষের: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৫:১২:৫৩ pm, Thursday, ৪ জুন ২০২৬