1:36 am, Monday, 15 June 2026

মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল

মিডিয়া এখন আর প্রকৃত অর্থে গণমাধ্যম নয়, বরং বিভিন্ন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাব-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে স্মরণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান গণতন্ত্রে বিশ্বাস করতেন এবং এটিকে সর্বোত্তম শাসনব্যবস্থা হিসেবে দেখতেন। তাঁর হাত ধরেই একটি উদারপন্থি ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিকাশ ঘটেছে, যা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং সকল মানুষের দল।

তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষকে জিয়াউর রহমান মানবসৃষ্ট দুর্ভিক্ষ হিসেবে উল্লেখ করেছিলেন এবং এর জন্য তৎকালীন সরকারের ব্যর্থতাকে দায়ী করেছিলেন। একই সঙ্গে কৃষি গবেষণা ও উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, রাইস রিসার্চ ইনস্টিটিউট, জুট রিসার্চ ইনস্টিটিউট ও সুগারকেন রিসার্চ ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিকাশে জিয়াউর রহমানের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

মির্জা ফখরুল আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সদস্যপদ অর্জন এবং শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের ক্ষেত্রে জিয়াউর রহমান দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়েছিলেন।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, “মিডিয়া আর এখন মিডিয়া নেই। এটি এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে। চাটুকারিতা কাকে বলে, এখন মিডিয়াকে দেখলে বোঝা যায়।” তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যম অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

seventeen − 11 =

About Author Information

জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা?’

মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল

Update Time : ০৩:৩১:৩৪ pm, Sunday, ১৪ জুন ২০২৬