9:52 pm, Sunday, 14 June 2026

চুক্তি আজই সই হবে— ট্রাম্পের দাবি, এখনও চূড়ান্ত হয়নি’ বলছে ইরান

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘিরে পরস্পরবিরোধী বক্তব্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রোববারই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। অন্যদিকে ইরান বলছে, চুক্তির বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এক সূত্রের বরাতে জানিয়েছে, সমঝোতা স্মারক নিয়ে তেহরান এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দেশটির অভ্যন্তরে চুক্তি নিয়ে বিরোধিতাও রয়েছে। সমালোচকদের আশঙ্কা, এ ধরনের সমঝোতা হরমুজ প্রণালির ওপর ইরানের কৌশলগত প্রভাব কমিয়ে দিতে পারে।

এদিকে ট্রাম্প বলেছেন, চুক্তি স্বাক্ষরের পরপরই হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি এবং রোববার এ ধরনের কোনো অনুষ্ঠানও হচ্ছে না।

তবে উভয় পক্ষই স্বীকার করেছে যে আলোচনা চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি রয়েছে। মধ্যস্থতাকারী কয়েকটি দেশও ইঙ্গিত দিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।

প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে নতুন আলোচনা শুরুর বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে। যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই চুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করেনি।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও নিষেধাজ্ঞা, ইউরেনিয়াম মজুত এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। ফলে চুক্তি নিয়ে আশাবাদ থাকলেও এর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × four =

About Author Information

জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা?’

চুক্তি আজই সই হবে— ট্রাম্পের দাবি, এখনও চূড়ান্ত হয়নি’ বলছে ইরান

Update Time : ০৭:৪২:৪৪ pm, Sunday, ১৪ জুন ২০২৬