টাঙ্গাইলের ভূঞাপুরে বাইনতাই ও পাটিতা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন করে স্কুল মাঠে রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
মঙ্গলবার বেলা ১২ টায (১৬ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুই জনকে ১ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান উপজেলার বাইনতাই ও পাটিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবৈধ বালু রাখার দায়ে ২ জনকে ১ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন।
বালু ব্যবসাীরা দীর্ঘদিন যাবত যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে স্কুল মাঠে রেখে বিক্রি করে আসছেন। ফলে স্কুলের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছিল এবং শিশুরা ছিলো স্বাস্থ্য ঝুঁকিতে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করে উপজেলার মাটিকাটা গ্রামের সামান আলীর ছেলে মো. হাসমতকে ৭৫ হাজার টাকা এবং চিতুলিয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে মো. আব্দুল আলীমকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
ভূঞাপুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ” এলাকার জনস্বার্থে এধরণের অভিযান অব্যহত থাকবে।”
শু/সবা
ভূঞাপুর উপজেলা প্রতিনিধি: 























