10:36 pm, Saturday, 20 June 2026

সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ

ফরিদপুরের সদরপুর চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ২১৬ জন খামারির মধ্যে ৫৪০০টি মুরগি বিতরণ করা হয়েছে। ‘ঢাকা বিভাগীয় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় শনিবার (২০ জুন) সকালে উপজেলা  চত্বরে এসব মুরগি বিতরণ করা হয়।
বিনামূল্যে সরকারি সহায়তা হিসেবে উন্নত জাতের সোনালি মুরগি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শরীফ শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর-৪ এর সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল সুফলভোগীদের হাতে মুরগি তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “চরের মানুষের ভাগ্যবদল ও পুষ্টির চাহিদা মেটাতেই সরকার এই বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। সদরপুর উপজেলায় প্রায় ৪ ইউনিয়নের খামারিরা এই প্রকল্পের বিভিন্ন সুবিধার আওতায় রয়েছেন।পর্যায়ক্রম পুরো উপজেলা এই প্রকল্পের আওতায় আসবেন।”
বিনামূল্যে ২৫টি করে মুরগি পেয়ে আনন্দিত খামারি আমিনুল হক ও রওশন আরা। তারা জানান, অভাবের সংসারে এই মুরগিগুলো লালন-পালন করে ও ডিম বিক্রি করে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছেন তারা। সরকারি এই উদ্যোগ তাদের মুখে হাসি ফুটিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডা.আব্দুর রহিম,জেলা প্রানিসম্পদ ডা. এ,কে,এম,আসজাদ  প্রমুখ।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × one =

About Author Information

ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ

Update Time : ০৪:৩৯:১৭ pm, Saturday, ২০ জুন ২০২৬