2:08 pm, Sunday, 21 June 2026

গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে গণভোটের রায় মেনে নিতে বাধ্য করা হবে।

বুধবার ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধান সংশোধনের পরিবর্তে সংস্কারের পক্ষে দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতার প্রভাবে সেই রায় প্রত্যাখ্যান করতে চাইছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে এ দাবি বাস্তবায়নে বাধ্য করা হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নতুন সরকারের কাছে জনগণ গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের প্রত্যাশা করেছিল। কিন্তু বিএনপি সেই রায় অস্বীকার করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

দেশে দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তির জন্য সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, এই শূন্যতা পূরণে ছাত্রশিবিরকে ভূমিকা নিতে হবে। ছাত্রশিবিরকে লক্ষ্যচ্যুত করতে বিভিন্ন সময়ে অপপ্রচার চালানো হলেও তা সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দীন, নায়েবে আমির মো. ইমতিয়াজ আহমেদ ও আবু হারিচ মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল ওহাবসহ জেলা কর্মপরিষদের সদস্য ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × 3 =

About Author Information

ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত নেতার

Update Time : ০৫:৩৯:৩৮ pm, Thursday, ১৮ জুন ২০২৬