12:40 pm, Sunday, 21 June 2026

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের পর স্বামী নিখোঁজ, আহত সন্তান নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভারতীয় নারী

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের পর স্বামী নিখোঁজ হওয়ার অভিযোগ করেছেন বিউটি বিবি (৩৭) নামে এক ভারতীয় নারী। বর্তমানে তিনি তার আহত ছেলে আবদুল্লাহ (১১)-কে নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে অবস্থান করছেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত আবদুল্লাহ চিকিৎসা নিচ্ছে এবং তার মা বিউটি বিবি সন্তানের শয্যার পাশে অবস্থান করছেন।

বিউটি বিবি জানান, প্রায় ১০ দিন আগে তিনি স্বামী আবু বক্কর ও ছেলে আবদুল্লাহকে সঙ্গে নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে আসার পর তারা প্রথমে কুড়িগ্রামের একটি বাড়িতে অবস্থান করেন। পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

তার অভিযোগ, ঢাকায় পৌঁছানোর পর স্বামী আবু বক্কর তাকে ও তাদের ছেলেকে রেখে চলে যান। এরপর থেকে স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি বলে দাবি করেন তিনি।

এদিকে, ঢাকা থেকে লালমনিরহাটে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয় তাদের ছেলে আবদুল্লাহ। দুর্ঘটনায় তার মাথা ও পায়ে আঘাত লাগে। পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিউটি বিবির কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পর্যালোচনা করে তারা নিশ্চিত হয়েছেন যে তিনি ভারতের নাগরিক।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 + seventeen =

About Author Information

ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের পর স্বামী নিখোঁজ, আহত সন্তান নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভারতীয় নারী

Update Time : ০৬:৪১:০১ pm, Thursday, ১৮ জুন ২০২৬