9:57 pm, Saturday, 4 July 2026

সবাই এখন নির্বিঘ্নে কথা বলতে পারছে, জাতিকে বিভাজন করা যাবে না: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে দেশে এমন একটি মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, যেখানে সবাই নির্বিঘ্নে নিজের মত প্রকাশ করতে পারছে। দীর্ঘদিন ধরে দেশে এমন পরিবেশ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কৃত্রিমভাবে বিভাজনের চেষ্টা করা গেলেও বাংলাদেশের মানুষকে বিভক্ত করা সম্ভব নয়। কারণ এ দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ অতীতেও একসঙ্গে সংগ্রাম করেছে এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছে। জুলাইয়ের গণ-আন্দোলনে বিভিন্ন ধর্মের মানুষ গুলিবিদ্ধ হয়েছেন এবং প্রাণ দিয়েছেন। তাই দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আলোচনা সভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × four =

About Author Information

Popular Post

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: স্থানীয় সরকারমন্ত্রী

সবাই এখন নির্বিঘ্নে কথা বলতে পারছে, জাতিকে বিভাজন করা যাবে না: রিজভী

Update Time : ০৪:৩৮:৪১ pm, Saturday, ৪ জুলাই ২০২৬