11:18 pm, Friday, 3 July 2026

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, কৃষি, স্বাস্থ্যসহ জনকল্যাণমূলক খাতে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ঘাটতি নেই এবং প্রধানমন্ত্রী নিজেই নিয়মিত এসব কার্যক্রম তদারকি করছেন।

শুক্রবার (৩ জুলাই) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আয়োজিত প্রার্থনা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, চলতি বাজেটে বার্ষিক চার লাখ টাকা পর্যন্ত আয়ের মানুষের জন্য আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মুদির দোকানে কর আরোপের প্রস্তাব জনস্বার্থে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে জনগণের দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার জনগণের কষ্ট কমানোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলে বাংলাদেশের জাতিসত্তা গড়ে উঠেছে। অতীতে বিভেদ সৃষ্টির নানা চেষ্টা হলেও দেশের মানুষ তা কখনো মেনে নেয়নি। ভবিষ্যতেও কোনো অপচেষ্টা সফল হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার ধর্মের ভিত্তিতে নয়, রাজনৈতিক বিবেচনায় বৈষম্য করেছে। অনেক কর্মকর্তা শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, ৫ আগস্টের আন্দোলনে সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং প্রয়োজনে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 − 15 =

About Author Information

Popular Post

শিক্ষার্থীকে মারধরের অভিযোগে তিতুমীর কলেজে আলিফ পরিবহনের তিন বাস আটক

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

Update Time : ০৭:২২:৩৫ pm, Friday, ৩ জুলাই ২০২৬