9:57 pm, Saturday, 4 July 2026

জুলাই সনদ বাস্তবায়নে আপস নয়, সরকার গণরায়কে অসম্মান করছে: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ জাতির অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু সরকার তা বাস্তবায়ন না করে জনগণের গণরায়ের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করছে। তিনি বলেন, এ বিষয়ে জামায়াতে ইসলামী কোনো আপস করবে না।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর মিরপুরে একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল জোন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কেউ যদি মনে করে সময় শেষ হয়ে গেছে, তবে সেটি সঠিক নয়। সরকারের এখনো দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে আমরা কোনো আপস করব না, ছেড়ে কথাও বলব না।”

তিনি অভিযোগ করেন, সর্বশেষ নির্বাচনে জনগণ ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় গণরায় দিয়েছিল। দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে জনমত সৃষ্টি হয়েছিল। কিন্তু কিছু অসৎ ব্যক্তি আঁতাতের মাধ্যমে জনগণের সেই রায় ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দল সব পর্যায়ের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষায়, এটি সরকার গঠনের নয়, উন্নয়নের নির্বাচন। তাই জনগণের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করাই হবে তাদের লক্ষ্য।

তিনি বলেন, যেখানে উন্নয়ন থাকে সেখানে নানা স্বার্থ জড়িত থাকে। তবে জনগণের সম্পদ বা সুযোগ-সুবিধা যেন ব্যক্তিস্বার্থে ব্যবহার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত কোনো প্রাপ্যতা থাকলেও তা গ্রহণ না করতে এবং আত্মীয়-স্বজনকেও কোনো ধরনের সুবিধা না দিতে। কেউ প্রকৃত প্রয়োজনের মধ্যে থাকলে দলীয়ভাবে তা সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচনে উন্নয়নের পক্ষে জনসমর্থন গড়ে তোলার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 + 3 =

About Author Information

Popular Post

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নে আপস নয়, সরকার গণরায়কে অসম্মান করছে: শফিকুর রহমান

Update Time : ০৪:৩১:১৭ pm, Saturday, ৪ জুলাই ২০২৬