10:03 pm, Monday, 6 July 2026

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ১৪ সরকারি সেনা নিহত

ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাহর দক্ষিণাঞ্চলে ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ সরকারি সেনা নিহত হয়েছেন। রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন ইয়েমেন সরকারের এক সামরিক কর্মকর্তা।

সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, হোদেইদাহর দক্ষিণে হাইস এলাকায় সরকারি বাহিনীর অবস্থানে আকস্মিক হামলা চালায় হুতি বিদ্রোহীরা। শনিবার ভোরে শুরু হওয়া এ সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে চলে। পরে সরকারি বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।

ওই কর্মকর্তা জানান, সংঘর্ষে হুতি বিদ্রোহীদেরও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে তাদের নিহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। দীর্ঘ এক দশকের এই গৃহযুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে এবং দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

বর্তমানে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা এবং লোহিত সাগর উপকূলের কৌশলগত গুরুত্বপূর্ণ হোদেইদাহ বন্দরসহ ইয়েমেনের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।

এদিকে গত শুক্রবার হুতি বিদ্রোহীরা ইয়েমেন সরকারের প্রধান মিত্র সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার হুমকি দেয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী ইরান–সমর্থিত ‘প্রতিরোধ অক্ষ’-এর অংশ এই গোষ্ঠীটি অভিযোগ করেছে, সৌদি আরব একটি ইরানি বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে।

সূত্র: এএফপি

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × 3 =

About Author Information

Popular Post

প্রায় দুই দশক পর গাজায় শাসন কমিটি বিলুপ্ত করল হামাস

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ১৪ সরকারি সেনা নিহত

Update Time : ১০:৩৫:৪৮ pm, Sunday, ৫ জুলাই ২০২৬