১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বিরুদ্ধে চবিতে বিক্ষোভ

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুরে চবির শহীদ মিনার প্রাঙ্গণে “চবিয়ান দ্বীনি পরিবার”-এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মূল্যবোধের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক অভিযোগ করেন, এই কমিশন পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে বিদেশী স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করবে। একইসঙ্গে তারা এলজিবিটিকিউ, ট্রান্সজেন্ডার, পতিতাবৃত্তির স্বীকৃতি এবং ইসলামী মূল্যবোধবিরোধী আইন চাপিয়ে দিতে কাজ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

চবিয়ান দ্বীনি পরিবারের মুখপাত্র সৈয়ব আহমেদ সিয়াম চারটি প্রধান সমস্যা তুলে ধরে বলেন— এটি দেশের সার্বভৌমত্ব, মূল্যবোধ, আন্তর্জাতিক মর্যাদা এবং বিচার ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

বক্তারা আরও বলেন, দেশের নিরাপত্তা ও মূল্যবোধ রক্ষায় প্রয়োজনে কঠোর আন্দোলনে যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন এবং “কমিশন না মূল্যবোধ — মূল্যবোধ, মূল্যবোধ” স্লোগান দেন। দেশের শান্তি ও নিরাপত্তা কামনায় দোয়া ও ভবিষ্যতে কর্মসূচির ঘোষণা দিয়ে সমাবেশ শেষ হয়।

এমআর/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × 1 =

About Author Information

M Rahman

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বিরুদ্ধে চবিতে বিক্ষোভ

Update Time : ০৬:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫