শারদীয় দুর্গোৎসবে ষষ্ঠী পুজোতে ফেনীর ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বীণাপানি ক্লাব গৌরবের ৩৫ বছরে স্মরণিকা ‘অঞ্জলি’ উন্মোচন ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার, ২৮ সেপ্টেম্বর রাতে শহরতলীর তুলাবাড়িয়ায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার প্রশাসক (উপসচিব) গোলাম মো. বাতেন।
বিশেষ অতিথি ছিলেন কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক লিটন, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশন ফেনী জেলা প্রতিনিধি সুরঞ্জিত নাগ, পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শুভ বৈষ্ণব।
সভাপতিত্ব করেন – বীণাপানি ক্লাব দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ পাল।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো ফাল্গুনী নৃত্য একাডেমি।
শেষে স্থানীয় হিন্দু-মুসলিম দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
ফেনী প্রতিনিধি 























