1:33 pm, Thursday, 18 June 2026

ববির লাল ইটের প্রাচীর এর মাঝে কাশফুল যেন এক টুকরো সাদা স্বর্গ

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন যেন শরতের রূপকথার রাজ্য। ক্যাম্পাসের চারপাশে ছড়িয়ে পড়েছে সাদা কাশফুলের মায়াবী সৌন্দর্য। হাওয়ায় দুলতে থাকা তুলোর মতো সাদা কাশফুলের সারি শিক্ষার্থীদের কাছে এক অনন্য দৃশ্যপট তৈরি করেছে।
প্রতি বছর ভাদ্র-আশ্বিন মাসে কাশফুল ফোটে, আর এই সময় বরিশাল বিশ্ববিদ্যালয় যেন নতুন সাজে সেজে ওঠে। পদ্মা-যমুনা তীরবর্তী কাশবনের মতো এখানকার মাঠ, রাস্তার ধারে আর খোলা জায়গাগুলোতেও দেখা মিলছে কাশফুলের শুভ্রতা। শিক্ষার্থীরা ক্যামেরাবন্দী করছেন এই মনোমুগ্ধকর দৃশ্য, কেউবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বা হাঁটাহাঁটির ফাঁকে উপভোগ করছেন শরতের এই উপহার।
শিক্ষার্থীরা বলেন, মনে হয় যেন শহরের ভেতরেই এক টুকরো প্রকৃতি লুকিয়ে আছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।এই সময়টায় ক্যাম্পাস যেন তার জীবন ফিরে পায়।শীক্ষার্থীরা ছাড়াও শহড় থেকে প্রতিদিন ছুটে অসংখ্য মানুষ কাশফুলের সাথে নিজেকে ক্যামেরায় বন্দি করতে।ছুটির দিনগুলোতে আরও উৎসবমুখর হয়ে ওঠে ক্যাম্পাস।লাল ইটের মাঝে কাশফুল যেন বরিশাল বিশ্ববিদ্যালয় এর এক টুকরো স্বর্গ।
শুধু শিক্ষার্থী নয়, স্থানীয় মানুষ ও ভ্রমণপিপাসুরাও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাশফুল দেখতে আসছেন। অনেকে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ক্যাম্পাসের এই সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছেন।
কাশফুল প্রকৃতির বৈচিত্র্যের প্রতীক। বর্ষার শেষে নদীর তীরে ও উন্মুক্ত মাঠে এ ফুল ফোটে। সাদা শুভ্র কাশফুল শরতের আগমনী বার্তা বয়ে আনে এবং প্রকৃতিকে দেয় ভিন্নমাত্রার সৌন্দর্য।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাশফুল তাই শুধু একটি মৌসুমি ফুল নয়, বরং শিক্ষার্থীদের মনে প্রশান্তি, সৌন্দর্যবোধ আর প্রকৃতির প্রতি টান জাগিয়ে তোলে। শরতের এই কাশফুল বিশ্ববিদ্যালয়কে দিয়েছে নতুন প্রাণ, আর শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে স্মৃতিময় মুহূর্ত।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × 2 =

About Author Information

Tipu Sultan

মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ববির লাল ইটের প্রাচীর এর মাঝে কাশফুল যেন এক টুকরো সাদা স্বর্গ

Update Time : ১২:৩৩:৫৭ pm, Wednesday, ১ অক্টোবর ২০২৫