11:36 pm, Wednesday, 17 June 2026

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম ইদ্রিস মহাজন (৪৮)। তিনি ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া গ্রামের মৃত সুলতান মহাজনের ছেলে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার হায়াতুন নবী জানান, ভোরে আলু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এসময় চালক ইদ্রিস মহাজন ট্রাকের ভেতর আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক নিহত হন। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

20 + 15 =

About Author Information

Tipu Sultan

মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

Update Time : ০৩:১৮:১৫ pm, Wednesday, ১ অক্টোবর ২০২৫