5:46 pm, Tuesday, 28 April 2026

আইনের শাসন কাকে বলে, এই নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি

আইনের শাসন কাকে বলে, আমরা এই নির্বাচনের মাধ্যমে সেটাই দেখাতে চাই, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আপনারা যদি আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করেন, নির্বাচন কমিশন আপনাদের পূর্ণ সমর্থন দেবে। কিন্তু ক্ষমতা প্রয়োগে অবহেলা করলে সেটি হবে আপনার অপরাধ।’শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের আসকার দীঘির পাড় এলাকায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি নাসির উদ্দিন।তিনি আরও বলেন, ‘আমরা একটি সম্পূর্ণ ক্ষমতাসম্পন্ন প্রিসাইডিং অফিসার গড়ে তুলতে চাই। আপনাদের হাতে সমস্ত ক্ষমতা দিচ্ছিকিন্তু সেই ক্ষমতা যদি ব্যবহার না করেন, তাহলে আমরা সেটাকে ভালোভাবে নেব না। ক্ষমতা যেমন গুরুত্বপূর্ণ, তার সঠিক ব্যবহারও ততটাই গুরুত্বপূর্ণ।’সিইসি উল্লেখ করেন, ‘একটি সফল নির্বাচন আয়োজনের মূল চাবিকাঠি হলো সমন্বয়। প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ই নির্বাচনের সাফল্য নিশ্চিত করবে।’প্রযুক্তিগত চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তা। প্রশাসনিক, আইনগত ও প্রযুক্তিগত নানা চ্যালেঞ্জ থাকলেও নিরাপত্তা ব্যবস্থাপনাই সবচেয়ে কঠিন বিষয়। এজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে।’এ সময় সিইসি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও এআই-ভিত্তিক অপপ্রচার মোকাবিলায় একটি সেল গঠন করেছে। তবে তিনি স্বীকার করেন, সেলের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে যথাযথ প্রচার এখনো হয়নি।কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সিবিটিইপি প্রকল্প পরিচালক মোহাম্মদ মোস্তফা হাসান।সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

six + 10 =

About Author Information

Tipu Sultan

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

আইনের শাসন কাকে বলে, এই নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি

Update Time : ১০:১০:০৮ pm, Saturday, ১১ অক্টোবর ২০২৫