4:00 pm, Tuesday, 16 June 2026

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন

  • Reporter Name
  • Update Time : ১০:৪৪:২৩ pm, Friday, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 98 Time View

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে পুনরায় হামলার আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই সতর্কতামূলক ব্যবস্থা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাস আলী বলেন, “নির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও সতর্কতার অংশ হিসেবে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে।”

সম্ভাব্য হামলার প্রতিকারে ডেইলি স্টারের সব কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পত্রিকাটির একাধিক সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে ‘ইনকিলাব মঞ্চ’-এর ব্যানারে একদল আন্দোলনকারী প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে পদযাত্রার চেষ্টা করে। তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে অগ্রসর হলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ ব্যবহার করে। অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারলে উভয়পক্ষের অনেকেই আহত হন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতেও শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × two =

About Author Information

M Rahman

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন

Update Time : ১০:৪৪:২৩ pm, Friday, ৬ ফেব্রুয়ারী ২০২৬