১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাব সদস্যরা জীবন দিয়ে হলেও ভোটকেন্দ্র নিরাপদ রাখতে বদ্ধপরিকর

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নিজেদের কঠোর অবস্থানের বার্তা দিয়ে র‌্যাব-১৩ এর উপঅধিনায়ক মেজর সাইফুল ইসলাম বলেছেন, কেউ যদি নাশকতার পরিকল্পনা করে থাকেন, তাহলে তা ভুলে যান। র‌্যাব একটি এলিট ফোর্স হিসেবে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজন হলে সর্বোচ্চ বল প্রয়োগেও বদ্ধপরিকর থাকবে।

তিনি বলেন, এ অঞ্চলের প্রতিটি ভোটকেন্দ্রকে নিরাপদ রাখতে র‌্যাবের প্রতিটি সদস্য জীবন দিয়ে হলেও দায়িত্ব পালনে প্রস্তুত। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাইফুল ইসলাম জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে র‌্যাব-১৩ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে র‌্যাব-১৩ এর দায়িত্বাধীন ৩২টি আসনের ৪৬২০টি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ৬৪টি টহল দল, দুটি স্ট্রাইকিং রিজার্ভ, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, প্রতিটি আসনভিত্তিক র‌্যাব সদস্য নিয়োজিত রয়েছেন। কোনো কারণে দায়িত্ব পালনে ঘাটতি দেখা দিলে অতিরিক্ত রিজার্ভ ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে একটি ডিজিটালাইজড অপারেশনাল মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। এখান থেকে টহল কমান্ডারদের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া ভোটকেন্দ্রগুলোতে ড্রোন ব্যবহার করা হচ্ছে এবং ড্রোনের লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে র‌্যাব সদর দপ্তর ও মনিটরিং সেন্টার থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও অপতথ্য প্রতিরোধেও র‌্যাব কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সুরক্ষা অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

অস্ত্র সংক্রান্ত বিষয়ে তিনি জানান, রংপুর বিভাগে লুট হওয়া ৯৭ শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট অস্ত্র উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত বাইরে থেকে অস্ত্র প্রবেশের কোনো হুমকি বা সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।

সীমান্তবর্তী ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেখানে মুখ্য ভূমিকা পালন করছে। বিজিবির সঙ্গে যৌথ মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রয়োজন হলে এবং আহ্বান এলে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলন শেষে র‌্যাব সদস্যরা নগরীতে একটি টহল কার্যক্রম পরিচালনা করেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

র‌্যাব সদস্যরা জীবন দিয়ে হলেও ভোটকেন্দ্র নিরাপদ রাখতে বদ্ধপরিকর

আপডেট সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬