কক্সবাজার–১ (চকরিয়া-পেকুয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মোট ১৭৭ কেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ১১৯ ভোট, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুখের ৪৫,০৭৩ ভোটের তুলনায় প্রায় দ্বিগুণ।
চকরিয়া ও পেকুয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং দলীয় সূত্রে রাত ৮:৪৫ মিনিটে এই ফলাফল জানা গেছে।
এই আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯০ হাজার ২৭৫ এবং মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২। প্রাথমিক ফলাফলে পার্থক্য এবং ভোটার উপস্থিতি অনুযায়ী, সালাহউদ্দিন আহমদের জয়ের সম্ভাবনা দৃঢ় বলে দেখা হচ্ছে।
শু/সবা



















