০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১: ৯৫ হাজার ভোটের ব্যবধানে মির্জা ফখরুল জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। ১৮৫টি কেন্দ্রের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে তিনি ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট সংগ্রহ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৩৩ ভোট।

ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, মির্জা ফখরুলের জয় প্রায় ৯৫ হাজার ৪৯১ ভোটের ব্যবধান দিয়ে নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এই জয়ের ফলে বিএনপি-নেতৃত্বাধীন আসনটিতে প্রার্থী ও দলের সমর্থকরা উৎসবমুখর পরিবেশে ফলাফল উদযাপন করছেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১: ৯৫ হাজার ভোটের ব্যবধানে মির্জা ফখরুল জয়

আপডেট সময় : ১১:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬