০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেশ কিছু আসনে ভোট গণনা হলেও ঘোষণা করা হচ্ছে না: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু আসনে ভোট গণনা শেষ হলেও ফলাফল ঘোষণা না হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আমির ডা. মো. শফিকুর রহমান অভিযোগ করেন, “অনেকগুলো আসনে আমাদের জোটের প্রার্থীরা এগিয়ে আছেন, কিন্তু রিটার্নিং অফিসাররা ফলাফল প্রকাশ করছেন না। দ্রুত ফলাফল প্রকাশ না হলে বিভ্রান্তি তৈরি হতে পারে।”

ডা. শফিকুর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তবে নির্বাচনী কর্মকর্তা বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বেশ কিছু আসনে ভোট গণনা হলেও ঘোষণা করা হচ্ছে না: জামায়াত আমির

আপডেট সময় : ১২:১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬