10:18 am, Thursday, 9 July 2026

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপির

ছবি: সংগৃহীত

তারেক রহমানসহ বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে উপস্থিত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

তিনি বলেন, বিএনপির কোনো সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি এবং বর্তমান সংবিধানে এ ধরনের কোনো পরিষদের বিধান অন্তর্ভুক্ত নেই। গণভোটের রায়ের ভিত্তিতে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়, তবে সেটিকে আগে সংবিধানে সংযোজন করতে হবে।

সালাউদ্দিন আহমেদ ব্যাখ্যা করেন, শপথের নির্দিষ্ট ফরম সংবিধানের তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত থাকে। বর্তমানে যে শপথ ফরম রয়েছে তা সাধারণ সংসদ সদস্যদের জন্য প্রযোজ্য। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের জন্য আলাদা বিধান, শপথের ধরন এবং কে শপথ পড়াবেন—এসব বিষয় সাংবিধানিকভাবে নির্ধারিত না হলে তা কার্যকর হবে না।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় সংবিধান মেনে চলেছে এবং ভবিষ্যতেও চলবে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এ অবস্থান নেওয়া হয়েছে।

এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও টেকনিক্যাল ও সাংবিধানিক অসংগতির কারণে এখনই সংবিধান সংস্কার পরিষদের অংশ হতে রাজি নন। বিএনপির মতে, প্রয়োজনীয় আইনি কাঠামো ও সাংবিধানিক সংশোধন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়ায় অংশ নেওয়া সংবিধানসম্মত হবে না।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × 5 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপির

Update Time : ১১:২৫:৩৯ am, Tuesday, ১৭ ফেব্রুয়ারী ২০২৬