প্রার্থীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেন তারা।
শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং শপথগ্রহণ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এর আগে, সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। কক্সবাজার-১ আসনের এমপি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।”
শপথগ্রহণের এই কার্যক্রম তিন ধাপে সম্পন্ন হচ্ছে। বিএনপির শপথগ্রহণ ও পরে জামায়াতসহ অন্যান্য দলের শপথগ্রহণ সম্পন্ন হওয়ার পর সংসদ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 























