5:17 am, Thursday, 9 July 2026

সামরিক মহড়ায় সাময়িকভাবে বন্ধ হরমুজ প্রণালী

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর লাইভ সামরিক মহড়ার কারণে প্রণালীটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মহড়া শেষ হলে এটি পুনরায় খুলে দেওয়া হবে। তবে মহড়া কবে শেষ হবে— সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

এর আগে আইআরজিসির কমান্ডার ও মুখপাত্র আলীরেজা তাঙ্গসিরি জানান, হরমুজ প্রণালীতে লাইভ মহড়া চলাকালে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, “হরমুজ কবে খুলে দেওয়া হবে— তা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে পরিবাহিত মোট তেল ও তরলীকৃত গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে প্রণালী বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে তেহরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয় ওমানের রাজধানী মাস্কাট-এ। দ্বিতীয় দফা সংলাপ শুরু হয়েছে সুইজারল্যান্ডের জেনেভা-তে।

এই সংলাপ চলাকালেই সামরিক মহড়ার কারণে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এলো। উল্লেখ্য, সংলাপ শুরুর আগে মধ্যপ্রাচ্যের জলসীমায় নিজেদের নৌবহর মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র, যা বর্তমানে আরব সাগর, লোহিত সাগর ও পারস্য উপসাগর এলাকায় টহল দিচ্ছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × one =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

সামরিক মহড়ায় সাময়িকভাবে বন্ধ হরমুজ প্রণালী

Update Time : ১১:০৫:০৬ am, Wednesday, ১৮ ফেব্রুয়ারী ২০২৬