8:03 pm, Wednesday, 8 July 2026

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

ছবি: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এই দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি জানান, দায়িত্ব গ্রহণের সময় রোজা খুব কাছাকাছি থাকায় বিশেষ উদ্যোগ নেওয়ার সুযোগ সীমিত ছিল। তবে ইতিবাচক দিক হলো, বর্তমানে সরকারের হাতে থাকা খাদ্য মজুদ বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নির্বাচনী প্রচারণা ও ইশতেহারে সিলেটের উন্নয়নের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সিলেটবাসীর জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নে সরকার কাজ করতে চায়। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতের প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, পার্শ্ববর্তী অনেক দেশ ইতোমধ্যে বড় পরিসরে ডিজিটাল কর্মসূচি গ্রহণ করেছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দিচ্ছে। বাংলাদেশ যদি এ ক্ষেত্রে পিছিয়ে পড়ে, তাহলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানো জরুরি।

আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, লাল ফিতার দৌরাত্ম্য কমানো, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সামগ্রিকভাবে একটি সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × five =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

Update Time : ১২:৪৮:৩১ pm, Friday, ২০ ফেব্রুয়ারী ২০২৬