10:58 am, Tuesday, 28 April 2026

রমজানে পণ্যের কোনো সংকট নেই: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কোথাও কোনো ঘাটতি নেই। সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই অনুযায়ী সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালু রয়েছে। আশা করছি, রমজানেও বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে।

তিনি আরও জানান, রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ২৫টি স্থানে ন্যায্যমূল্যে নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে মাংস, দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম জেলা পর্যায়েও সম্প্রসারণ করা হবে।

রমজানে নিত্যপণ্যের বাড়তি চাহিদা প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রমজানে সব পণ্যেরই পর্যাপ্ত মজুদ রয়েছে। সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। এ কাজে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এছাড়া মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং নির্মূল করে নিরাপদ টাঙ্গাইল গড়াসহ সরকারের অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ অন্যান্য কর্মকর্তারা। এর আগে প্রতিমন্ত্রী টাঙ্গাইলে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

6 − 3 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

রমজানে পণ্যের কোনো সংকট নেই: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

Update Time : ০৫:০৪:২৫ pm, Friday, ২০ ফেব্রুয়ারী ২০২৬