12:54 am, Thursday, 9 July 2026

নতুন মন্ত্রিপরিষদ উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর দফতর বণ্টন চূড়ান্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে আটজনের দফতর বণ্টন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মাহদী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এই দফতর বণ্টন সরকারের কার্যক্রম দ্রুত ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two × 4 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

নতুন মন্ত্রিপরিষদ উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর দফতর বণ্টন চূড়ান্ত

Update Time : ০৭:৩৯:২৬ pm, Friday, ২০ ফেব্রুয়ারী ২০২৬