চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে ইফতার সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের উদ্যোগে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশ নেন।
ইফতার অনুষ্ঠানে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “প্রতিবন্ধী শিক্ষার্থী আমাদের সমাজ এবং রাষ্ট্রের সম্পদ। তারা লাখো শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ অর্জন করেছে। আজকের ইফতার পার্টি শুধু ইফতার নয়, বরং ছাত্রদল তাদের সকল প্রয়োজনে পাশে আছে—এই বার্তা দেওয়া হয়েছে।”
ইফতার পার্টিতে চবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদকসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শু/সবা
চবি প্রতিনিধি 

























