11:25 pm, Tuesday, 28 April 2026

মহান শহিদ দিবসে প্রধান বিচারপতির শ্রদ্ধা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তিনি কেন্দ্রীয় শহিদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি **ফারাহ মাহবুব**সহ হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় ভাষা আন্দোলনে শহিদদের আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এর আগে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরবর্তীতে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে ১১-দলীয় জোটের নেতারা শহিদ মিনারে শ্রদ্ধা জানান। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক **নাহিদ ইসলাম**সহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ আপিল বিভাগের বিচারপতিরা শ্রদ্ধা নিবেদন করেন। তিন বাহিনীর পক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ভাষা শহিদদের স্মরণে ফুল দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে এনসিপি, গণঅধিকার পরিষদ, এনডিএম, এবি পার্টি, জাতীয় পার্টি, বিজেপি, জেপি, সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেএসডি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্রদ্ধা জানায়। ছাত্রদলের পাশাপাশি ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীরাও শহিদ মিনারে উপস্থিত ছিলেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন কলেজ এবং জুলাই ঐক্য, প্রথম আলো বন্ধুসভা ও জুলাই মঞ্চ উল্লেখযোগ্য।

এদিকে শনিবার ভোর থেকেই কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় সর্বস্তরের মানুষের ঢল নামে। ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি স্মরণ করছে মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাঁদের ঐতিহাসিক আত্মত্যাগ।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

seventeen − eight =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

মহান শহিদ দিবসে প্রধান বিচারপতির শ্রদ্ধা

Update Time : ১১:৩২:১৩ am, Saturday, ২১ ফেব্রুয়ারী ২০২৬