1:24 am, Friday, 10 July 2026

ভাষা শহীদদের প্রতি ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ছবি: সবুজ বাংলা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তারা।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন সহ শতাধিক নেতাকর্মী।

ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষার অধিকার আদায়ের আন্দোলনই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের ভিত্তি তৈরি করেছিল। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা কে সামনে রেখেই বৈষম্যহীন বাংলাদেশ ও নিরাপদ ক্যাম্পাস গড়তে কাজ করে যাবে জাতীয়তাবাদী ছাত্রদল।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five − 3 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

ভাষা শহীদদের প্রতি ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

Update Time : ০৬:৩৪:০১ pm, Saturday, ২১ ফেব্রুয়ারী ২০২৬