1:51 pm, Tuesday, 28 April 2026

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

জাতীয় সংসদ নির্বাচনের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো পরাজয়ের গ্লানি কাটিয়ে উঠতে পারেননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রংপুর-৪ আসনের প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকরা। রমজান শুরুর আগে টানা চারদিন ধরে হারাগাছ, পীরগাছাকাউনিয়া এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি।

নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্য সচিব আখতার হোসেন-এর হারাগাছ সফরকে কেন্দ্র করে শুরুতে হরতালের ঘোষণা দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) হারাগাছ পৌর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

এদিকে আখতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, হারাগাছে তাঁর আগমনকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় বিএনপি ও তাদের হাইকমান্ডকে নিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করে যাবেন।

এর আগে শনিবার রাত ৮টার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪ এর সাধারণ ভোটার’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক। সমাবেশে আরও বক্তব্য দেন সম্পাদক নুরুল আমীন দাজু এবং সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি

বক্তারা অভিযোগ করেন, জনগণের রায় ‘ছিনতাই’ করে সংসদ সদস্য হয়েছেন আখতার হোসেন এবং এই অবস্থায় তাঁর হারাগাছ সফর পরিস্থিতি অশান্ত করার অপচেষ্টা। সফরের প্রতিবাদে সাধারণ জনগণকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

এর আগে শনিবার বিকেলে মাইকিং করে হারাগাছ পৌর বিএনপির পক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরতালের ডাক দেওয়া হয়। তবে রমজানে জনভোগান্তির কথা বিবেচনা করে পরে হরতাল প্রত্যাহার করে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক চৌহান বলেন, সংসদ সদস্য আখতার হোসেনের সফরকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে জন্য পৌর শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন শাপলা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × two =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

Update Time : ০১:৫৯:৫০ pm, Sunday, ২২ ফেব্রুয়ারী ২০২৬