০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির সমাবেশে ককটেল হামলা: দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াতের

 সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ৬ জুলাই রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে সংঘটিত ককটেল হামলা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যক্কারজনক। এ ঘটনায় দলটির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং চারজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া এবং পরে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে তিনি গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানান।

তিনি অভিযোগ করেন, বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতার পরিচায়ক। বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও তদন্তের দাবি রাখে বলে উল্লেখ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা জরুরি। রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও হত্যার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, অতীতে যারা ককটেল ও বোমাবাজির রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে, তাদের পরিণতি শুভ হয়নি।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়াই হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ বিভ্রাটের কারণ এবং হামলার নেপথ্যে কারা রয়েছে, তা দ্রুত উদ্‌ঘাটন করতে হবে।

তিনি দাবি করেন, হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × 4 =

About Author Information

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

এনসিপির সমাবেশে ককটেল হামলা: দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াতের

Update Time : ০৩:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬