12:17 am, Thursday, 9 July 2026

চবি ট্রান্সপোর্ট কমপ্লেক্স, বিএনসিসি ভবন ও প্রেস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ছবি: সবুজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ট্রান্সপোর্ট কমপ্লেক্স, বিএনসিসি ভবন ও প্রেস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এসব ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। সংশ্লিষ্টদের মতে, তিনটি গুরুত্বপূর্ণ ভবনের নির্মাণকাজের মেয়াদ এক বছর এবং কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবদুর রহমান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মিঝি, চাকসু কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, প্রকৌশল দপ্তরের প্রশাসক প্রফেসর প্রকৌশলী নিহাদ করিম চৌধুরী, প্রেসের প্রশাসক প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী, বিএনসিসি সমন্বয় কর্মকর্তা প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম, প্রধান প্রকৌশলী আবদুল আহাদ, পরিবহন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আমজাদ হোসেন, অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রকৌশলীবৃন্দ, সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

14 + two =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

চবি ট্রান্সপোর্ট কমপ্লেক্স, বিএনসিসি ভবন ও প্রেস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

Update Time : ০৬:৫৯:১৯ pm, Sunday, ২২ ফেব্রুয়ারী ২০২৬