2:03 pm, Tuesday, 28 April 2026

এমপির গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু: এমপির পদত্যাগ দাবি ইসলামী আন্দোলনের

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় এক শিশুর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের আহ্বান জানিয়েছে দলটি।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদ-এর গাড়িবহরের চাপায় নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যু দেশবাসীর হৃদয়ে গভীর বেদনা সৃষ্টি করেছে।

বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পর সংসদ সদস্য ঘাতক গাড়িটি জনতার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং স্থানীয় দলীয় নেতাদের সহায়তায় তা সরিয়ে নেন। এতে পুরো ঘটনায় নির্মমতা, দায়িত্বহীনতা ও ক্ষমতার দাপটের প্রকাশ ঘটেছে বলে অভিযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির মুখপাত্র আরও বলেন, এমপি-মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের দ্রুতগতির গাড়িবহর সংস্কৃতি নিছক দুর্ঘটনা নয়, বরং অনেক ক্ষেত্রে তা হত্যাকাণ্ডে রূপ নিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের প্রত্যাশিত সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায় কক্সবাজার-২ আসনের এমপিকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানানো হচ্ছে। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে বিএনপি নেতৃত্বকে তাকে পদচ্যুত করার আহ্বানও জানানো হয়।

নিহত শিশুর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়, একটি শিশুর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হতে পারে না। এমন মর্মান্তিক ঘটনার পরও ওই সংসদ সদস্যের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করে দলটি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × 2 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

এমপির গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু: এমপির পদত্যাগ দাবি ইসলামী আন্দোলনের

Update Time : ০১:৪৬:৩১ pm, Monday, ২৩ ফেব্রুয়ারী ২০২৬