9:55 am, Tuesday, 28 April 2026

তিস্তা মহাপরিকল্পনা সমন্বিতভাবে বাস্তবায়ন হবে: মন্ত্রী দুলু

 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দুই কোটি মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তিস্তা মহাপরিকল্পনা বিচ্ছিন্ন প্রকল্প নয়, বরং সমন্বিত প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ছোট ছোট প্রকল্প নিয়ে বিচ্ছিন্নভাবে কাজ না করে সমন্বিত বড় প্রকল্প হাতে নিয়ে তিস্তা শাসন ও খননের মাধ্যমে তিস্তা পাড়ের মানুষের দাবি পূরণ করা হবে। কর্মকর্তারা যে সমস্যাগুলো উপস্থাপন করেছেন, তা ধাপে ধাপে নানা উদ্যোগের মাধ্যমে সমাধান করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রংপুরের উন্নয়ন বৈষম্য দূর করতে নানা কর্মসূচি নেওয়া হবে। এর মধ্যে রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান সংস্কার করে জনগণের উন্নত সেবা নিশ্চিত করা।

এসময় বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, জেলা প্রশাসক এনামুল আহসানসহ জেলা ও বিভাগের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × 2 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

তিস্তা মহাপরিকল্পনা সমন্বিতভাবে বাস্তবায়ন হবে: মন্ত্রী দুলু

Update Time : ০৩:৫৫:০৭ pm, Monday, ২৩ ফেব্রুয়ারী ২০২৬