3:25 am, Thursday, 9 July 2026

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের অটল সমর্থনের পুনর্ব্যক্তি

সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের দৃঢ় সমর্থন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর মহাসচিব মো. গোলাম সারওয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সার্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্ক অভিন্ন আঞ্চলিক মূল্যবোধ ধারণ করে বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদার করে চলেছে।

তিনি সার্কের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলোকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সার্ক সনদে অন্তর্ভুক্ত নীতিমালার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এসব নীতির মধ্যে রয়েছে— সার্বভৌম সমতা, আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সদস্য রাষ্ট্রগুলোর জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ten − 2 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের অটল সমর্থনের পুনর্ব্যক্তি

Update Time : ০৫:৩০:৩১ pm, Monday, ২৩ ফেব্রুয়ারী ২০২৬