1:52 am, Friday, 10 July 2026

ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে শাহবাগ থানা ঘেরাও

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর ‘পুলিশি হামলার’ অভিযোগে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তিসহ একাধিক দাবি উত্থাপন করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো ধরনের অপরাধ ছাড়াই নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশ হামলা চালায়। তারা প্রশ্ন তোলেন, “রাস্তা-ঘাটে বিনা কারণে মানুষকে মারার অধিকার পুলিশকে কে দিয়েছে? মানুষ কি এখন নিরাপদে হাঁটতেও পারবে না? রাস্তা কি পুলিশের সম্পত্তি?”
তাদের দাবি, ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া হলে তারা কর্মসূচি থেকে সরে যাবেন না।

এ সময় ঢাবি শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১. ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
২. ক্যাম্পাস এরিয়ার ভেতরে ও বাইরে সব ধরনের অযাচিত ও হয়রানিমূলক পুলিশি তৎপরতা বন্ধ করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five + eleven =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে শাহবাগ থানা ঘেরাও

Update Time : ০২:১০:৫০ pm, Tuesday, ২৪ ফেব্রুয়ারী ২০২৬