5:32 pm, Thursday, 9 July 2026

ঈদের নামাজে জাতীয় ঈদগাহে যেতে আমাকে বাধা দেওয়া হয়েছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে অংশ নিতে অন্তর্বর্তী সরকার তাকে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে বাধা দিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে জাতীয় দৈনিক কালের কণ্ঠ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রকাশিত হয় সোমবার (২৩ ফেব্রুয়ারি) এবং আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় ও শেষ পর্ব প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, ‘আমাকে যেন এই প্রাসাদে (বঙ্গভবন) গৃহবন্দি করে রাখা হয়েছিল। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে অংশগ্রহণ করেন—দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই রেওয়াজ চলে আসছে। কিন্তু ড. ইউনূসের সরকার সেই রেওয়াজে প্রতিবন্ধকতা দিয়েছে।’

তিনি আরও বলেন,‘আমাকে দুইটা ঈদের নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে দেওয়া হয়নি। নিরাপত্তা বিভাগের মাধ্যমে আমাকে সাফ জানিয়ে দেওয়া হয়—আপনি ঈদের নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহে যাবেন না।’

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন,‘বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে মূল রাষ্ট্রীয় অনুষ্ঠান সাধারণত বঙ্গভবনেই অনুষ্ঠিত হয়ে থাকে। দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী আমরা এসব দিবসে জাঁকজমকপূর্ণ আয়োজন করে থাকি। ওই অনুষ্ঠানগুলোতে আমরা প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিয়েছি; কিন্তু তিনি আসেননি। এর আগে সরকারপ্রধানরা প্রায় প্রতিটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।’

তিনি আরও বলেন,‘যদিও সাংবিধানিকভাবে এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই, তবে এটি সৌজন্যবোধ ও রাষ্ট্রীয় শিষ্টাচারের বিষয়।’

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 − 2 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

ঈদের নামাজে জাতীয় ঈদগাহে যেতে আমাকে বাধা দেওয়া হয়েছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

Update Time : ০২:২৩:৫০ pm, Tuesday, ২৪ ফেব্রুয়ারী ২০২৬