10:10 pm, Thursday, 9 July 2026

বুধবার দুপুরে প্রকাশিত হবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল

ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পোস্ট-কে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, ফল প্রকাশের জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবে।

জানা গেছে, চলতি বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ধরনের বৃত্তির জন্য আলাদা কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। প্রণীত নীতিমালা অনুসারে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে এসব বৃত্তি বিতরণ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেয় প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। দেশজুড়ে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সূচি অনুযায়ী প্রথম দিন বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি এবং ৩০ ডিসেম্বর গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র মৃত্যুর কারণে ৩১ ডিসেম্বরের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত এসব বিষয়ের পরীক্ষা চলতি বছরের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

10 + 5 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

বুধবার দুপুরে প্রকাশিত হবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল

Update Time : ০৩:২৭:৪৪ pm, Tuesday, ২৪ ফেব্রুয়ারী ২০২৬