10:44 am, Tuesday, 28 April 2026

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগে দুর্নীতি তদন্তের নির্দেশ হাইকোর্টের

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর বেঞ্চ রিট শুনানির পর এই আদেশ দেন। আদালত নির্দেশ দিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

এর আগে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নিয়োগের অনিয়ম, জালিয়াতি ও স্বজনপ্রীতির অভিযোগের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মোটা অঙ্কের ঘুষ দিয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং জাল সনদে স্থায়ী চাকরি নিশ্চিত করা হচ্ছে।

উল্লেখ্য, প্রকল্পটি দীর্ঘমেয়াদি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য দক্ষ ও মেধাবী জনবল থাকা প্রয়োজন হলেও অভিযোগ অনুযায়ী ঘটেছে উল্টোটা। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (এনপিসিবিএল) এমন অনিয়ম ও দুর্নীতির নজিরবিহীন ঘটনা ঘটেছে বলে রিটে উল্লেখ করা হয়।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ten − seven =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগে দুর্নীতি তদন্তের নির্দেশ হাইকোর্টের

Update Time : ০৪:২৬:৪৮ pm, Tuesday, ২৪ ফেব্রুয়ারী ২০২৬