4:07 am, Thursday, 9 July 2026

এবার দাম কমল এলপি গ্যাসের

ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ফেব্রুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের আগের মূল্য ছিল ১ হাজার ৩৫৬ টাকা। সেখান থেকে ১৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি এলপিজির দাম ৫০ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সহনীয় রাখা ও জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কর কাঠামোয় পরিবর্তন আনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এলপিজির দামে সমন্বয় এসেছে।

অন্যদিকে, একই বিজ্ঞপ্তিতে অটোগ্যাসের দামও কমানোর ঘোষণা দেয় বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ২৮ পয়সা কমিয়ে মূসকসহ প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছিল।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two + one =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

এবার দাম কমল এলপি গ্যাসের

Update Time : ০৬:০৯:২৭ pm, Tuesday, ২৪ ফেব্রুয়ারী ২০২৬