4:03 am, Thursday, 9 July 2026

বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনা হবে: প্রতিমন্ত্রী

বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড–এর দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এর আগে তিনটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু ছিল। নতুন করে আরও দুটি যুক্ত হওয়ায় এখন প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ বিনা খরচে দেশে আনার বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে।

এ সময় নুরুল হক নুর জানান, প্রবাসীর মরদেহ দেশে আসার পর তাৎক্ষণিকভাবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)–তে নিবন্ধন করে প্রবাসে গেলে সংশ্লিষ্ট পরিবারকে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

16 + fifteen =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনা হবে: প্রতিমন্ত্রী

Update Time : ০৭:৪২:৫৪ pm, Tuesday, ২৪ ফেব্রুয়ারী ২০২৬