6:28 am, Wednesday, 29 April 2026

পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর

ছবি: সংগৃহীত

পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন শেখ মো. সাজ্জাত আলী। তিনি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তিনি পুলিশ সদরদপ্তরে তা পাঠিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি পুলিশ সদরদপ্তরে চিঠি দিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে অব্যাহতিপত্র জমা দিয়েছেন।

বর্তমান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য আবেদন করলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের গুঞ্জন চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেন। পরে ২৪ ফেব্রুয়ারি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকির–কে নতুন পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয় সরকার।

ডিএমপি কমিশনারের অব্যাহতির আবেদনের পর রাজধানীর পুলিশ প্রশাসনে নতুন নেতৃত্ব নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত কী হয়, সেদিকে এখন নজর সংশ্লিষ্ট মহলের।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 + 13 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর

Update Time : ০২:৪৯:৩০ pm, Wednesday, ২৫ ফেব্রুয়ারী ২০২৬