8:09 am, Thursday, 9 July 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় সদস্য তনু সাময়িক অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু-কে দল থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

গতকাল রাতে জাতীয় নাগরিক পার্টি-র অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে মূলত আহমেদুর রহমান তনুকে পাঠানো কারণ দর্শানোর নোটিশটি প্রকাশ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে তাকে দলের সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না— সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে দাখিল করার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 + one =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় সদস্য তনু সাময়িক অব্যাহতি

Update Time : ০২:১৭:১৫ pm, Thursday, ২৬ ফেব্রুয়ারী ২০২৬